দুপুর ২:৩৩ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার প্রতিবাদে টঙ্গীতে বিএনপির মশাল মিছিল

 

বি এ রায়হান, গাজীপুর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টঙ্গীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, গত ২০১৪ ও ২০১৮ এর মত নীলনকশার নির্বাচনের মাধ্যমে জাতির সাথে যে তামাশা করা হয়েছে তা এবার আর করতে দিবে না এদেশের জনগণ। দ্রূত নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে জাতির ভাগ্যে কঠিন দূর্যোগের অপেক্ষা করছে যা সরকার বুঝতে পারছে না। তা নাহলে জণগণের দাবি আদায়ে তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *