দুপুর ২:০৮ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আনন্দ উৎসনে পালিত হলো যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

 

শাকির হায়দার: আজ ১১ নভেম্বর, শনিবার সকালে গাইবান্ধা জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

দুপুরে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একটি আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয় গিয়ে শেষ হয়। এরপর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারন সম্পাদক আহসান হাবীর রাজীবসহ অন্যরা।
এসময় বক্তারা আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *