সন্ধ্যা ৭:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও টানা ৪৮ ঘন্টা অবরোধ ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট :
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।

এছাড়া বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ১২ ও ১৩ নভেম্বর (রোববার ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো।

পরে দ্বিতীয় দফা রবিবার (৫ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ দেয়া হয়। এরপর একদিন বিরতি রেখে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *