রাত ১২:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধ সমর্থনে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

গাজীপুর প্রতিনিধি:
বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। রোববার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের চেরাগ আলী মার্কেট এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।

মিছিলে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-দফতর সম্পাদক মোবারক হোসেন রাসেল, রাশেদুল ইসলাম রাকিব, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ মারুফ, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রায়হান, টংগী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, পুবাইল থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রাজিব মিয়া,
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মেহেদী হাসান আরিফসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *