রাত ১:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে

জয়পুরহাট প্রতিনিধি :

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পুলিশ লাইন্স ড্রিলসেডে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক গোলাম হাক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি নুরুল আমিন, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মীম আজিজ সাজ, জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *