রাত ১০:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমির খসরুর ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

ডেস্ক রিপোর্ট :
পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।

শুক্রবার (৩ নভেম্বর) অবরোধে সহিংসতা, নাশকতা ও পুলিশ হত্যার ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিবি হারুন জানান, আমরা আজ তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাইব। রিমান্ডে এলে কাদের নেতৃত্বে, কাদের ইন্ধনে, কারা কারা ছিল স্টেজে, কারা ইন্ধন জুগিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করে বাকিদের গ্রেপ্তার করব। ২৮ অক্টোবর এবং অবরোধের দিনগুলোতে যারা আগুন লাগিয়েছে তাদের নাম আমরা পেয়েছি, আমরা শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসব।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে গুলশানের বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এ খবর নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *