রাত ১১:২২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটাট তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এ তালিকা প্রকাশ করে ইসি।

গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়।

নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক একেএম হুমায়ুন কবির জানান, নির্বাচনের আগে এটিই চূড়ান্ত ভোটার তালিকা। প্রকাশিত তালিকায় মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
যেখানে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২।

এনআইডি শাখার মহাপরিচালক আরও বলেন, নির্বাচন কমিশন যদি এর বাইরে কাউকে অনুমোদন দেয় তাহলে তার নামও তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *