রাত ১:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র হামলার মুখে গাজা থেকে পিছু হটলো ইসরায়েলি ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
সশস্ত্র গোষ্ঠী হামাসের তীব্র প্রতিরোধ ও ভয়াবহ হামলার মুখে গাজার সীমান্ত অঞ্চল থেকে পিছু হটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও বুলডোজার। গাজার শাসকগোষ্ঠী হামাসের এক মুখপাত্র সোমবার (৩০ অক্টোবর) এমনটি জানিয়েছেন। তিনি বলেন, গাজার সীমান্তবেষ্টনী থেকে অন্তত তিন কিলোমিটার দূরের সালাহ আল-দ্বীন সড়ক থেকে ইসরায়েলি সেনারা ট্যাংক ও বুলডোজার নিয়ে পেছন ফিরে যাচ্ছে। খবর আল জাজিরা।

গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল-কুদসে ইসরায়েলি হামলার শঙ্কা আরও তীব্র হয়েছে। এর আগে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয় ইসরায়েল সেনাবাহিনী। হাসপাতালটিতে হামলা চালানোর উদ্দেশ্যে তারা এটি খালি করার নির্দেশ দেয়। তবে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট এমন সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছে, এই অনৈতিক নির্দেশ মানা অসম্ভব।
গত চার দিন গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ট্যাংক নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দিনরাত স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এদিকে, সিরিয়া ও লেবাননে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের বিরুদ্ধে তাদের কার্যক্রম মধ্যপ্রাচ্যে বিস্তৃত হতে পারে। সোমবার (৩০ অক্টোবর) সকালে সিরিয়ায় এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবানেন জেট ফাইটার থেকে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা ইসরায়েলের ভূখণ্ডের মধ্য থেকেই চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *