সকাল ৮:১৫ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কনস্টেবল পারভেজ হত্যায় গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট :
পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা এবং বিএনপি কর্মী মো. সুলতান।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই সিরু মিয়া অডিটরিয়ামে নিহত পারভেজের জানাজা সম্পন্ন হয়। পরে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।

তিনি জানান, শামীমকে গাইবান্ধা থেকে এবং সুলতানকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, নিহত পারভেজের স্ত্রী সন্তানের জন্য যা করা দরকার; আমরা সব করব।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *