
দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, ফেনী এর সহযোগিতায় ২৬ অক্টোবর বৃহস্পতিবার দাগনভূঞা উপজেলাধীন আলাইয়ারপুর ও রামানন্দপুর নামক স্থানে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আলাইয়াপুর নিবাসী আবুল বাশার(৩৩) নামক এক ব্যাক্তি ১৩৫ পিস এম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট,১ কেজি ৬০০ গ্রাম গাজা ও ২৮ বোতল বিদেশি মদ সহ হাতে নাতে ধৃত হোন। আসামিকে গ্রেপ্তারপূর্বক তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
এ ছাড়া উক্ত অভিযানে রামানন্দপুরে পরাগ দাশ (৩৫) নামক অপর এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাজাসহ নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে তাকে মোবাইল কোর্টের আওতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।