রাত ৪:৪৪ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট :
আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য হবে ৯৭ হাজার ৪৪ টাকা। এতদিন যা ছিল ৯৮ হাজার ২১১ টাকা।

বুধবার (৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও পণ্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন এ দাম বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৯৭ হাজার ৪৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

সবশেষ গত ৩০ সেপ্টেম্বর স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৯৮ হাজার ২১১ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ৯৫১ টাকায় বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *