সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে মাদক বহনের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।

দণ্ডিত হারুনুর রশিদ টুটুল (৩৭) বগুড়ার সদর উপজেলার মালগ্রাম এলাকার বাসিন্দা।

পিপি নৃপেন্দ্রনাথ বলেন, ২০২১ সালের ৮ জানুয়ারি খবর পেয়ে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকায় অবস্থান নেয় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। সে সময় ডিবি পুলিশ টুটুলের মোটরসাইকেল থামালে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন।

এসময় তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছ থেকে জেটিভি ও দৈনিক বজ্রশক্তি লেখা দুটি আইডি কার্ডসহ দুটি ক্যামেরা জব্দ করা হয়।

এ ঘটনায় ওইদিনই তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে আদালত আসামি টুটুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *