রাত ৮:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শাবলের আঘাতে বৃদ্ধের মৃত্যু, ভাতিজা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভাতিজাকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।

নিহত মোসলেম উদ্দিন (৭০) একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

স্বজনদের বরাতে ওসি শহিদুল ইসলাম জানান, মোসলেম উদ্দিনের সঙ্গে তার ভাতিজা সাগর আহম্মেদ জালালের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে রোববার ভোরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া বেধে যায়।

“এক পর্যায়ে জালাল তার চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনার পরই জালাল উদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে গ্রামবাসী।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *