রাত ৮:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য উকিল সাত্তার আর নেই

স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঞা আর নেই।
শনিবার ভোর ৩টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয় বলে পরিবারের পক্ষ থকে জানান হয়েছে। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিএনপির এমপি হিসেবে পদত্যাগের পর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে সম্প্রতি আলোচনায় উঠে এসেছিলেন তিনি।
আব্দুস সাত্তার ভূঞার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার জানান, তার বাবা দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত ৩টা ২মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল সাত্তার ভূঞা ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আব্দুল হামিদ ভূঞা ও রহিমা খাতুনের সংসারে জন্মগ্রহণ করেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন।
আব্দুস সাত্তার ভূঞা দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন। ১৯৭৯ সালে তিনি তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০০১ সালের নির্বাচনে তৎকালীন ৪ দলীয় জোট সরকারের সময় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আবদুস সাত্তার আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন।
এর মধ্যে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন।
পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির অন্য সংসদ সদস্যদের সঙ্গে তিনিও সংসদ থেকে পদত্যাগ করেন।
কিন্তু পরে উপ-নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হলে এ বছরের ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে সেই নির্বাচনে জয় পেয়ে পুনরায় তিনি সংসদ সদস্য হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *