রাত ৮:২৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ধান ক্ষেতে মিলল এক শিশুর মৃতদেহ

টেকনাফ উপজেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ধান ক্ষেত থেকে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের নাফ নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় লা*শটি পাওয়া যায় বলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান।

নিহত আট বছর বয়সী মো. ওমর সাদেক ওই ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা সব্বির আহমদের ছেলে। সে স্থানীয় শাহ পরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজাউল করিম রেজু বলেন, শুক্রবার দুপুরে কয়েকটি ছাগল বেড়িবাঁধ এলাকায় যায় সাদেক। বিকেলের দিকে সাদেকের বড় ভাই ফারুক জালিয়াপাড়া যাওয়ার সময় ছাগলসহ সাদেককে বেড়িবাঁধ এলাকায় বসে থাকতে দেখেন।

তিনি আরও বলেন, পরে সেখান থেকে ফেরার পথে বেড়িবাঁধের উপরে ছাগলগুলো দেখতে পেলে সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন ফারুক।

তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও সাদেক বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার স্বজনরা।পরে বেড়িবাঁধ সংলগ্ন ধান ক্ষেতে রক্তাক্ত অবস্থায় সাদেকের মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *