দুপুর ১:০৮ বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদম তমিজির ফেসবুক লাইভ টঙ্গীতে বিক্ষোভ মিছিল

বি এ রায়হান, গাজীপুর:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, উনার চাচা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও ফেসবুক লাইভ করার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে নতুন বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী পূর্ব থানা ফটকে গিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় থানা ফটকে সমস্যা সমাধানের আশ্বাস দেন টঙ্গী পূর্ব থানা পুলিশ। এরপর মিছিলটি থানা ফটক থেকে বের হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মঞ্জুর, যুগ্ন আহবায়ক সাইদুল হক প্রধান লিটন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সফি আহমেদ, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবলীগ নেতা জসিম মাদবরসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাজীপুর ২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও স্থানীয় ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য পোস্ট করেন আলোচিত ব্যাবসায়ী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার ব্যাক্তিগত আইডি (অফধস ঐধয়ঁব) থেকে লাইভে এসে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে থাকেন আদম তমিজি হক পরপর তিনটা লাইভে এসে এসব আপত্তিকর মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *