রাত ৯:১৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সোমবার বিকেলে উপজেলার ধলেশ্বরী নদীর চান্দহর কূলে উপজেলা প্রশাসন এই নৌকা বাইচের আয়োজন করে।

বাইচে উৎসবমুখর পরিবেশে ১৫টি নৌকা অংশ নেয়।
তবে চূড়ান্ত পর্বে প্রথম হয় হাতনিরাজ এবং দ্বিতীয় হয় সোনারতরী নৌকা।

নৌকাবাইচ দেখতে হাজার হাজার মানুষ নদীর তীরে জড়ো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *