রাত ১০:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক গোলযোগের কারণে ৪৮ ঘন্টা আটকে থাকার পর কানাডার পথে জাস্টিন ট্রুডো

ডেস্ক রিপোর্ট :

জি২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভারতে এসেছিলেন ট্রুডো। সম্মেলন শেষে রোববার সন্ধ্যায় তার কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে উড়োজাহাজে যান্ত্রিক সমস্যা ধরা পড়লে দলবল নিয়ে হোটেলে ফিরতে বাধ্য হন ট্রুডো।

সোমবারও মেরামতের কাজ শেষ না হওয়ায় সোমবার জানানো হয়, আরেকটি উড়োজাহাজ প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিতে ভারতে আসছে। মঙ্গলবার সেই বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

কিন্তু ইতালি হয়ে আসা উড়োজাহাজটিকে ঘুরিয়ে যুক্তরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরমধ্যে ট্রুডোর উড়োজাহাজটি সারিয়ে তোলা হয় এবং সেটিতে করেই তিনি মঙ্গলবার বিকালে দেশের উদ্দেশ্যে রওনা হন।

ট্রুডোর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “উড়োজাহাজটির যান্ত্রিক সমস্যা সারানো হয়েছে। উড়োজাহাজটি উড়তে পারবে বলে জানানো হয়েছে।”

কানাডার প্রধানমন্ত্রীর উড়োজাহাজে কী সমস্যা হয়েছিল তা স্পষ্ট নয়। এ সমস্যার কারণে জি২০ সম্মেলন শেষ হওয়ার পর অতিরিক্ত আরও দুই দিন ভারতে থাকতে বাধ্য হলেন ট্রুডো ও তার প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *