রাত ১০:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা পুলিশের অভিযানে এক হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি গ্রেফতার

খুলনা প্রতিনিধি :
কেএমপি, লবণচরা থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা নামীয় ট্যাবলেটসহ মোঃ দেলোয়ার হোসেন (৪২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১১ সেপ্টেম্বর দুপুরে লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। সে টেকনাফের বালুখালী হোয়াইক্যং এলাকার সৈয়দ করিমের ছেলে।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লবণচরা থানার মামলা নং-০৮ দায়ের করা হয়েছে। লবণচরা থানার ওসি মো:এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *