রাত ৪:৫৯ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (৮ সেপ্টেম্বর):
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা এবং শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারের সভাপতিত্বে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মাহমুদা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিক্ষা কার্যালয়ের সহকারি পরিশর্দক মোঃ মুনছুর আলী, বেসরকারি সংস্থা-পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান প্রমুখ।

জেলা প্রশাসক রেহেনা আক্তার সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের চারপাশে কেউ যাতে নিরক্ষর না থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সকলকে এগিয়ে আসতে হবে।’

সভাশেষে জেলা প্রশাসক রেহেনা আকতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *