রাত ৪:৫৯ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপির চার থানায় নতুন যানবাহন দিলো কেএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার :
নগরীর সোনাডাঙ্গা মডেল, লবণচরা, দৌলতপুর, আড়ংঘাটা থানা এবং পুলিশ লাইন্সে ৫ টি নতুন যানবাহন দিয়েছে পুলিশ হেডকোয়াটর্চার্স। গতকাল বৃহস্পতিবার এসব গাড়ি হস্তান্তর করেন কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক। গতকাল দুপুর ১২টায় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ লাইন্সের মোটরযান শাখার ইনচার্জ এর নিকট ৫ টি গাড়ির প্রতিকী চাবি হস্তান্তর করেন। এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় কমিশনার মোঃ মোজাম্মেল হক বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশে সংযোজিত নতুন ৫ টি যানবাহনের মাধ্যমে খুলনা মহানগরীতে শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় মহানগর পুলিশের কার্যক্ষমতা ও পরিধি বাড়বে। মোটরযান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *