
রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন আবারো ২য় বারের মত রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ থেকে চন্ডিপুর ইউপিতে শিক্ষা, স্বাস্থ্য ও সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।এর আগেও তিনি উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ৬সেপ্টেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
সামছুল ইসলাম সুমন চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের সাবেক প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের বড় ছেলে। তিনি ২০২১ইং সালের ২৮ নভেম্বর জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি বাবার মতো জনসেবা করার স্পৃহা থেকেই স্বেচ্ছায় আসেন রাজনীতিতে।