রাত ৯:১৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গীতে ডেঙ্গু বিষয়ক সচেতনা ও বর্জ্যমুক্ত এলাকা ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি  : টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডকে টঙ্গী আরবান প্রেগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতা ও বর্জ্যমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে, গতকাল রোববার গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নূরুর পরিচালনায় টঙ্গী আরবান প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বর্জ্যমুক্ত ওয়ার্ড ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভুঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইঞ্জিঃ মোঃ আমিনুল ইসলাম, ইঞ্জিঃ মোঃ আকবর হোসেন, আরবান প্রেগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রেগ্রাম ম্যানেজার ত্রানস জোয়ান্না ডি রোজারিও, আরবান প্রোগ্রাম টঙ্গী অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার মনিস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার বনি হাওলাদার, জসিম উদ্দিন, এ্যাডভোকেসি কোঅর্ডিনেটর, মীর রেজাউল করিম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজজামান তুলা, টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব এবিএম এহছানুল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর মহানগর মৎসজীবী লীগের সভাপতি আসাদুল কবির, যুবলীগ নেতা রবিউল ইসলাম পাইলট, সফিকুল ইসলাম সফিক, মামুনুর রশিদ টিটু, একেএম পলাশ জলিল, লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সুমন প্রমুখ। উল্লেখ্য টঙ্গী আরবান প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেঙ্গু বিষয়ক সচেতনতা ও বর্জ্যমুক্ত এলাকা গোষণায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডের দাযিত্ব গ্রহণ করেছেন। ৪৬নং ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত ও বর্জ্যমুক্ত এলাকা রাখবেন। তারই ধারাবাহিকতায় গতকাল ৪৬নং ওয়ার্ডের ৪৫২০টি মশারী, ৫০ সেট পরিচ্ছন্নতা কর্মীদের ব্যবহৃত উপকরণ, ৬০০ সেট ডেঙ্গু প্রতিরোধ জেল ও এসপ্রে, সিটি কর্পোরেশনকে হস্থান্তর ৪০৮৫০টি ওয়েস্টবিন বক্স, ৪৬২জন সামাজিক কাজে উৎসাহিত করণ ইউএনডিসি, ১০ সেট আত্ম কর্মসস্থান সৃষ্টি প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, ১০ সেট আত্মকর্মসংস্থান সৃষ্টি প্রশিক্ষণ ও মোবাইল সার্ভিসিং টুলবক্স বিতরণ, ১০ সেট আত্মকর্মসংস্থান সৃষ্টি প্রশিক্ষণ ও পার্লার উপকরণ বিতরণ, ১৩টি বর্জ্য পরিবহন ভ্যানগাড়ী, ১৮টি বর্জ্য পরিবহন ট্রলি বিতরণ, ৮০জন মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট ও পুরুস্কার বিতরণ, ৩৭৬জন শিশুদের সামাজিক ও শিশু সুরক্ষায় অবদানের জন্য উৎসাহিত করণ, ১৩০ জন জীবন দক্ষতায় প্রশিক্ষণ সম্পন্ন করণ, ৫টি প্রাথমিক চিকিৎসা, ফাস্ট এইড বক্স প্রদান করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *