বিকাল ৪:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৬৪ লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দ,আটক ২

 

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জেলা পুলিশের সহায়তায় প্রায় ৬৪ লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দ করে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এর সার্বিক তত্ত্বাবধান ও দিক – নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইসচার্জ মোহাম্মদ সামসুজ্জামান এর নের্তৃত্বে খাগড়াছড়ি সদরস্থ পূর্ব শান্তিপুরস্থ সাধন মাষ্টারের ভাড়া ঘরে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১৪টি কার্টুনে ৯২৫ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৬৪ লক্ষ ৪৮হাজার ৪০০টাকা।

এই চোরাই চালানে জড়িত দুই জন কে গ্রেফতার (আটক) করে পুলিশ। একজন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের হরেন্দ্র লাল দেব এর পুত্র সরন দেব (৪২) অন্যজন খাগড়াছড়ি সদরস্থ উত্তর গঞ্জপাড়ার ফুল মিয়ার পুত্র মোঃ রাজু (২৩)।

এ ব্যাপারে খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, আমি খাগড়াছড়ি যোগদান করার পরপরই চোরা চালান, মাদক থেকে শুরু করে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি। গত এক মাসে আমরা বিভিন্ন অভিযান করি এবং সফল হই। তারই ধারা বাহিকতায় আজকে আমরা বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করি। একই সাথে দুইজনকে গ্রেফতার করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এবং আমাদের এই ধরনে অভিযান অব্যাহত থাকবে। এই এলাকার মধ্যে মাদক থেকে শুরু করে চোরা চালান এ যারা আছে তাদেরকে সতর্ক করছি। সবাই মিলে একই সাথে সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করবো। কোনো ধরনের অপরাধ মূলক কর্মকান্ড ঘটলে আমরা প্রতিহত করব সর্বাত্মক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *