
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনাকালে গুপ্তচর এবং স্থানীয় লোকজনদের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল চুরির ঘটনার সহিত জড়িত আসামী ১। রাজিনুল করিম ভূঞা প্রকাশ রাজন(১৯), পিতা-নুরুল করিম শিল্পি, মাতা-মমতাজ আক্তার আরজু, সাং-চর চান্দিয়া (বজল মিয়ার বাড়ী), পৌরসভা ৭নং ওয়ার্ড, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমানে-দাউদপুল, করিম ট্রি এর বাসার দক্ষিন পাশে কেফায়েত উল্যার বাড়ী, থানা ও জেলা-ফেনী,
এবং আসফাতুল ইসলাম মাহিন(২১), পিতা-আব্দুুর রহিম, মাতা-নুর নাহার, সাং-দক্ষিন লক্ষীপুর, (মনু জমদ্দার বাড়ী), মোটবী ইউনিয়ন, থানা ও জেলা-ফেনী, বর্তমানে-দাউদপুল সাইফুল মিয়ার মোটর সাইকেল ওয়ার্কসপ এর কর্মচারী, থানা ও জেলা-ফেনীদ্বয়কে ইং ৩০/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় গ্রেফতার করে ফেনী মডেল থানার একটি চৌকস টিম।
এ সময় তাহাদের হেফাজত হইতে বাদীর চোরাই যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।