সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে আমদানী নিষিদ্ধ (ভারতীয়) ১৬৮ বোতল ফেন্সিডিল ও ১ হাজার ৯৬০ পিচ এ্যাম্পলসহ বজলুর রশিদ ওরফে বটুমিয়া (২৮ ) নামের এক মাদক কারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃত মাদক কারবারি পশ্চিম উচনা গ্রামের কাশেম মিয়ার ছেলে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখােলা ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড় ৮ টায় পূর্ব উচনা সীমান্তের ২৮১/২৩ পিলার এলাকা থেকে ওই মাদকদ্রব্যগুলিসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রােববার সকালে আটক বটুমিয়াকে মাদক মামলায় পাঁচবিবি থানায় সাের্পদ করা হয়েছে।

নায়েক সুবেদার আব্দুর রাজ্জাকহাট জানান, হাটখােলা সীমান্তের ২৮১/২ পিলারর পার্শ্ব দিয়ে এক দল চােরাকারবারী বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে বাংলাদশের অভ্যন্তরে প্রবেশ করেছে, এমন গােপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্য তাদপর ধরতে ওঁৎ পেতে থাকে।

বিজিবি সদস্যদের উপস্থি তি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানাের চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মাদক কারবারি বজলুর রশিদ ওরফ বটুমিয়ককে মাদকদ্রব্যগুলিসহ আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *