সন্ধ্যা ৭:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কমার্স ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব হুমায়ুন বখতিয়ার এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় ড. মোঃ আব্দুল কাদের ও জনাব মো. জামিল হোসেন সিএমএ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জগন সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে ব্যাংকের সকল কর্মকর্তাদের ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি অর্জণের লক্ষ্যে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ তাজুল ইসলাম ২০২৩ সালের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *