রাত ১০:০৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নদী থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী চীনা নাগরিক নিখোঁজের দুই দিন পর ভৈরব নদ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। কিং জং নামের ওই প্রকৌশলী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চুল কাটানোর জন্য বিদ্যুৎকেন্দ্র থেকে থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। তিনি ওই বিদ্যুৎকেন্দ্রে ছয় মাস ধরে কর্মরত আছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মর্নিং ওয়ার্ক ও চুল কাটানোর জন্য বাইরে বের হন তিনি। চুল কাটার পর থেকে নিখোঁজ ছিলেন। গতকাল খালিশপুর থানায় তুহিন নামে একজন একটি জিডি করেন।
আজ দুপুরে লাশ ভৈরব নদীর ৭নং ঘাট এলাকা থেকে নৌপুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, আজ সকালে স্থানীয়রা খুলনা ৭নং ঘাট এলাকার লাশ দেখতে পেয়ে পুলিশকে ফোনে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে। নৌপুলিশের সহায়তায় ইঞ্জিনচালিত একটি নৌকায় লাশটি খালিশপুর চরেরহাট ঘাটে নিয়ে আসে।

বিদ্যুৎকেন্দ্রের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় লাশটি চীনা নাগরিকের। তিনি কেন্দ্রেই থাকতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, তদন্তে চীনা নাগরিক প্রজেক্ট থেকে বের হয়ে চুল কাটাতে যাওয়ার তথ্য সিসিটিভি দেখে জানতে পারি। আজ তার লাশ উদ্ধার হয়। তার রহস্যজনক এ মৃত্যুর ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের পর ঘটনার জট খুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *