রাত ১০:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে খুলনার কিশোরীকে ভারতের পতিতাপঅল্লীতে বিক্রি: গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার :
খুলনার এক কিশোরী (১৭)কে প্রেমের ফাঁদে ফেলে ভারতের একটি পতিতাপল্লীতে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।  ২১ আগস্ট (সোমবার) এঘটনায় দৌলতপুর থানায় ওই কিশোরী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেফতার হওয়া আসামিরা হলো- খানজাহান আলী থানা এলাকার আটরা শেখ পাড়ার বিল্লাল শেখের স্ত্রী রজিনা বেগম রজি(৩২), ছরো মিরের স্ত্রী কমলা (৫০), ফারুক শেখের স্ত্রী রাবেয়া (৩৫) ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ বিষয়টি নিশ্চিচত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, রূপসা উপজেলার কাজদিয়া নতুনহাট এলাকার মুনসুরের ছেলে মোঃ আশিক (২৪) ওই ভিকটিম কিশোরীর সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে। ২০২০ সালের ২৯ডিসেম্বর দৌলতপুর সেইফ এন সেইভ’র সামনে থেকে তাকে আসামিদের বাসায় নিয়ে যায়। পরদিন বাসে করে তাকে নিয়ে বেনাপোল বর্ডারে যায়। সেখান থেকে তাকে ভারতে নিয়ে লৌখনো প্রদেশের একটি পতিতাপল্লীতে বিক্রি করে দিয়ে আসে। গত ৬ আগস্ট ওই কিশোরী সেখান থেকে পালিয়ে লোকজনের সহায়তায় দেশে ফিরে আসে।

দৌলতপুর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন মাতুব্বরের নেতৃত্বে এসআই বদরুল আলম, এসআই দেবেশ, এ এসআই কামাল অভিযানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *