রাত ৯:১৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির দেশে পাড়ি জমালেন জামাল ভূঁইয়া, যোগ দিলেন যে ক্লাবে

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের কাপ্তান।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন জামাল। এ সময় তাকে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দ্যা মায়োতে ৬ নম্বর জার্সি পরে খেলবেন জামাল ভূঁইয়া।

আনুষ্ঠানিক চুক্তির আগে শুক্রবার সকালে তার মেডিক্যাল সম্পন্ন হয়। আর রাতে তিনি চুক্তি স্বাক্ষর করেন ক্লাবটির সঙ্গে।

গত বুধবার (১৬ আগস্ট) জামাল ফেসবুকে লিখেন ‘এখন সময় আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে।
অবশ্য আর্জেন্টিনার এই ক্লাবটিতে চলতি বছরের শুরুতেই যোগ দিতে চেয়েছিলেন জামাল। কিন্তু সে সময় প্রিমিয়ার লিগে খেলা থাকায় বাংলাদেশি ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র তাকে ছাড়েনি। অবশেষে আগস্টে এসে তিনি আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিতে পারলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *