সন্ধ্যা ৭:৫৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছায় এসোসিয়েশন অফ এসএসসি ২০০১ এর পক্ষ ২ হাজার চারাগাছ বিতরণ

স্টাফ রিপোর্টার :
বৈশ্বিক উষ্ণতা হতে দেশকে রক্ষায় ও পরিবেশ বাঁচাতে গাছ হোক হাতিয়ার এই স্লোগান নিয়ে রংপুরের পীরগাছায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পীরগাছা উপজেলার ২৫ টি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়গুলোর প্রতিনিধিদের মাঝে বিভিন্ন ভেষজ, ফলজ ও বনজ গাছের দুই হাজার চারা বিতরণ করা হয়।
এসোসিয়েশন অফ এস এস সি-২০০১ ব্যাচ ও লুৎফা চ্যারিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন
মিনারা ফিরোজ ইনফোটেক।
এসময় মিনারা ফিরোজ ইনফোটেক এর কর্নধার ও লুৎফা চ্যারিটি ফাউন্ডেশনের পরিচালক ইরতিয়াজ আহমেদ রতন, এসোসিয়েশন অফ এস এস সি-২০০১ এর এডমিন প্যানেল মো: তারেকুল ইসলাম, মো: আনোয়ার হোসেন ও সদস্যবৃন্দ প্রীতম কুমার ঘোষ , ফয়েজ আহমেদ মিলন, রুবেল মন্ডল নুর আলম, মিরাজ হোসেন, রাজিউল রানা, আহমেদ রাজু ও এসোসিয়েশনের রংপুর জোনের বন্ধুরা উপস্থিত ছিলেন।
সংগঠনের এডমিন মো: তারেকুল ইসলাম বলেন, দেশের পরিবেশ রক্ষায় আমাদের এ কর্মসূচি পর্যায়ক্রমে চলবে। আমরা ইতিপূর্বে নানা সামাজিক কর্মসূচী বাস্তবায়ন করেছি। মানুষ যেন সবুজ নগরীতে বসে স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারে, এ জন্য আমাদের গাছের কর্মসূচী চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *