
জয়পুরহাট প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু,তেল,বিতরণ করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় বিজিবির সুবেদার অহিদুর রহমান ও পাঁচবিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জয়পুরহাটের পাররুলিয়া গণকবাড়ী এলাকায় টিএমএসএস পলিটেকনিক প্রাঙ্গনে তিন শতাধিক গরীব দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়