
টঙ্গী প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন -অর রশিদ, গাজীপুরা ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মো: নেকবর আলী খান, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য কাজী মাজহারুল ইসলাম সুমন, আহসান হাবীব প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতা অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।