বিকাল ৪:০৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৯

 

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ছিনতাইয়ের ঘটনায় নয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার মাসুমের বাড়ির ভাড়াটিয়া মো. হাশেমের ছেলে মেহেদী হাসান জয় (২৬), একই থানার আমতলী টেরানির টেক এলাকার মৃত বাবুল খানের ছেলে মো: রনি (৩৫), নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল গ্রামের মো. নুর আলমের ছেলে রবিউল হাসান (৪০), সে টঙ্গীর সিলমন পশ্চিমপাড়া নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া, টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া এলাকার মো. স্বাধীন (৩০), জামালপুর জেলার বকশীগঞ্জ জেলার কলাফাতি গ্রামের আব্দুল হাকিমের ছেলে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো: সাইফুল ইসলাম জাকির (২৫), জামালপুর জেলার বকশীগঞ্জ থানার গলাবাধি মৃত আব্দুল মজিদের ছেলে টঙ্গীর তিস্তার গেট এলাকার আবুলের বাড়ির ভাড়াটিয়া মো. মাসুদ (২৭), টঙ্গী পূর্ব থানার নতুন বাজার এলাকার মো. মোতালেবের ছেলে মো. নাসির (২০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বাজার এলাকার আবুল কাশেমের ছেলে টঙ্গীর আমতলী এলাকার হাসানের বাড়ির ভাড়াটিয়া মো: নয়ন হাসান (২৮) ও টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. আশিক (২২)।

শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার(টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনটিতে ঢিল ছুড়ে ছিনতাইয়ের ঘটনায় ঘটে।এ সময় ট্রেনের স্টুয়ার্ডসহ (টিকিট দেখভাল করেন) অন্তত ৫জন আহত হন। ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর রেল স্টেশনের আশপাশে অভিযান চালায়। এসময় ময়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি সুইচ গিয়ার চাকু, ছিনতাই হওয়ার কয়েকটি মোবাইল জব্দ করা হয়। শুক্রবার গ্রেপ্তারকৃত নয়জন ছিনতাইকারীকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন,থানা পুলিশের সহায়তায় বৃহষ্পতিবার গভীর রাতে ঘটনার সাথে জড়িত নয় জন ছিনতাইকারীকে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি,কেরাণীরটেক বস্তিসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়ে।তাদেরকে ঢাকার কমলাপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *