বিকাল ৫:৫৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

বি এ রায়হান, গাজীপুর :
শিল্প নগরী টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তারই ধারাবাহিকতায় ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে ছিনতাইকারীদের অভয়ারণ্য খ্যাত টঙ্গীর বাটা গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মিলু (২৩), ইয়ামিন ইসলাম (২০) মেহেদী হাসান ওরফে জুম্মন (২০) ও আরিফুল (২০)।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাটা গেট এলাকার শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামের উত্তর পূর্ব কোনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *