সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের নায়ক নিয়ে অকপটে ইধিকা

বিনোদন  প্রতিবেদক : এখন পর্যন্ত তার অভিনীত বাংলা টেলিভিশনের সর্বশেষ জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পিলু’। এতে রঞ্জা চরিত্রে অসাধারণ অভিনয় করে সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন শাকিব খানের প্রিয়তমা ইধিকা পাল। ধারাবাহিকটি শেষ হওয়ার পর টিভির পর্দায় আর দেখা যায়নি ইধিকাকে। কলকাতা থেকে সোজা পাড়ি দিয়েছিলেন বাংলাদেশে।

কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল ছোট পর্দা থেকে এক লাফে সোজা বড় পর্দায় পাড়ি জমান, তাও আবার বাংলাদেশের বাংলার ছবিতে। আর প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়ে যান সুপারস্টার শাকিব খানকে। প্রিয়তম শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তো একেবারে সাড়া ফেলে দিয়েছেন ইধিকা। প্রিয়তমা ছবির সৌজন্যে এখন এপার – ওপার বাংলাসহ পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী চলচ্চিত্র দর্শকদের নয়নের মনি হয়ে উঠেছেন।

বাংলাদেশে শাকিব – ইধিকা অভিনীত প্রিয়তমা ছবিটি সুপারহিটের তকমাও পেয়েছে। অভিষেক ছবিতেই বিশাল সাফল্য পাওয়ার পর কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ‘প্রিয়তমা’ ইধিকা তার স্বপ্নের নায়ক সম্পর্কে জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার স্বপ্নের নায়ক উত্তম কুমার। যদি আমি সেই যুগে থাকতাম, তাহলে নিশ্চয়ই তার সঙ্গে যেভাবেই হোক কাজ করতাম। একটা ছোট্ট রোল চাইতাম। সেটা করেই আমি বেড়িয়ে যেতাম। কিন্তু, স্বপ্নের নায়ক তো নেই। তাই সেটা আর সম্ভবও নয়।

ইধিকা পাল জানান, উত্তম কুমার আর সুচিত্রা সেন তো এভারগ্রিন জুটি। তারও ইচ্ছে সুচিত্রা সেনের চরিত্রে কাজ করবার। সাক্ষাৎকারের মাঝে মনের কথা অকপটে স্বীকার করলেন তিনি। বলার পর আবার নিজেই হেসে গড়িয়ে পরেন ইধিকা। সেই সঙ্গে আবার নিজের কানও ধরে নিয়েছেন। আসলে সুচিত্রা সেন বলে কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *