সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে একদিন দেরীতে বেতন পাওয়ায় শ্রমিক আন্দোলন, গার্মেন্টস বন্ধ ঘোষণা, ভাঙচুর

 

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর ভরাণ এলাকায় পিমকি এ্যাপারেলস লি: নামক প্রতিষ্ঠানে শ্রমিকরা বেতন পেতে একদিন দেরী হওয়াকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলনের মুখে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। প্রতিবাদে শ্রমিকরা প্রতিষ্ঠান ভাঙচূর করে ঢাকা-মংমনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে।

বুধবার সকাল থেকে ১০টা পর্যন্ত টঙ্গীর ভরান এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক দিন ধরে শ্রমিকরা ওভার টাইমের জন্যবিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছিল। এরই মধ্যে প্রতি মাসের সাত তারিখ বেতন দেয়ার কথা থাকলেও আট আগস্ট বেতন দেয়া হয়। বেতন দেরীতে দেয়াকে কেন্দ্র করে
শ্রমিক অসন্তোষ দেখা দিলে ওভারটাইমের দাবি সামনে চলে আসে। তারপর ওভার টাইম ও যথাসময়ে বেতন দেয়ার দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলন চলাকালে আজ বুধবার শ্রমিকরা কারখানার ভেতরে ভাঙচূর শুরু করলে পুলিশ বাঁধা দেয়। এরপর
শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে টঙ্গীর সেনাকল্যান ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশি বাঁধায় শ্রমিকরা
মহাসড়ক অবরোধ করতে পারেনি। এসময় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ হালকা লাঠি চার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, সার্ভারে ত্রুটি থাকায় বেতন একদিন পরে দেয়া হয়েছে। এই নিয়ে শ্রমিকরা আন্দোলন শুরু করলে আরো বেশ কিছু দাবী দাওয়া সামনে আনে। শ্রমিকরা আইন শৃঙ্খলা অবনতির
চেষ্টা করলে পুলিশ শান্ত করার চেষ্টা করে। এদিকে পরিস্থিতি অনুকূলে না থাকায় কারখানা কর্তৃপক্ষ আজ(বুধবার) ৯ আগষ্ট থেকে অনির্দিষ্টিকালের জন্য
কারখানাটি বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বর্তমানে কলকারখানা অধিদপ্তর টঙ্গীতে তাদের দাবী দাওয়া আদায়ের জন্য অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *