রাত ১২:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহজাবীনের যে ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট :

শুরুতে বিষয়টি গোপন থাকলেও এখন আর তা গোপন নেই। অনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এখন সবার জানা- নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এর মধ্যেই নতুন গুঞ্জন- বিয়ে করেছেন তারা।

তবে মেহজাবীনের ভাষ্য, সময় হলেই সব কিছু প্রকাশ্যে আনবেন তিনি। আর তার ভক্তরাও সেই অপেক্ষায় প্রহর গুনছে এখন।

কিছুদিন আগে, রাজীবের জন্মদিনে বিশাল আয়োজনে বিচ পার্টি করেন মেহজাবীন চৌধুরী। যেখানে অতিথি হন শোবিজের একঝাঁক পরিচিত মুখ। ছিলেন অনেক তারকা শিল্পীরাও। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করেন রাজিব ও মেহজাবীন নিজেই। এবার এই জুটির নতুন ছবি প্রকাশ্যে এসেছে।

যেখানে দেখা যায়, তারা দু’জন কক্সবাজারে। আর সৈকতে রাজীবের ছবি তুলছেন মেহজাবীন। ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ক্যাপশন দিয়েছেন, ‘দুইজন নিষ্ঠাবান ফটোগ্রাফার, দুইজন ততোধিক নিষ্ঠাবান মডেল এবং একজন প্রবীণ নাগরিক, অদ্য কক্স সাহেবের বাজারে।’

একটি ছবিতে দেখা যায়, পারিবারিক আবহে নুসরাত ইমরোজ তিশা, ফারুকী, মেহজাবীন ও রাজীব। ছবিগুলো প্রকাশের ঘন্টা কয়েকের মধ্যে তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নতুন করে আবার আলোচনায় আসে তাদের সম্পর্কের বিষয়টিও।

ধরণা করা হচ্ছে, ছবিগুলো গত মে মাসে রাজীবের জন্মদিনের সময় তোলা। সেসময় বিচ পার্টির পাশাপাশি হয়েছিল নৌ ভ্রমণও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *