ভোর ৫:২৩ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাল সার্টিফিকেট, জাল জাতীয় পরিচয় পত্র তৈরির আলামত সহ গ্রেফতার ১

 

ময়মনসিংহ প্রতিনিধি:

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক এ,বি,এম, সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৫১/২০২৩ তারিখঃ ৬/৮/২০২৩ ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং ৬/৮/২০২৩ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় নতুন বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৪নং কুমারগাতা ইউনিয়নে সত্রাশিয়া বাজারে কতিপয় ব্যক্তি ডিজিটাল ডিভাইস (কম্পিউটার) ব্যবহার ও বিভিন্ন কর্মকর্তার সিল মোহর দ্বারা বিবিধ সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের পরিচয় পত্র জাল জালিয়াতি সৃজন করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় ফোর্স সহ ইং ০৬/০৮/২০২৩ তারিখ ১৭.০৫ ঘটিকার সময় মুক্তাগাছা থানাধীন সত্রাশিয়া বাজারের ফুলমিয়া মার্কেটে মোঃ মাহাফুজের ১নং দোকানে অভিযান পরিচালনা করিয়া মোঃ মাহফুজ আহাম্মেদ(২২) পিতা- শহিদুল ইসলাম, মাতা- মোছাঃ তাছলিমা আক্তার, সাং-রাজপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ`কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষি ১। মোঃ মোবারক হোসেন (৩৭), পিতা- মোঃ আব্দুর রশিদ, মাতা- মোছাঃ মাফুজা খাতুন, সাং- রাজপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ , ২। মোঃ গিয়াস উদ্দিন ফুলমিয়া(৪০), পিতা- মৃত আব্দুল হাকিম, মাতা- মোছাঃ নুরজাহান বেগম, সাং- সত্রাশিয়া, উভয় থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, ৩। কং/২৫৫৫ মোঃ মেহের আলী, বিপি-৮০০০০৩৩০৭৭, ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ’দের উপস্থিতিতে আসামীর দোকান তল্লাশি করে ১টি কম্পিউটার সেট, ১টি কালার প্রিন্টার, ১টি লেমিনেটিং মেশিন, ১টি মোবাইল, ৪টি জাল সিলমোহর, জাল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রত্যয়নপত্র জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে বিবিধ সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের পরিচয় পত্র সংগ্রহ পূর্বক ডিজিটাল ডিভাইস কম্পিউটার ও ফটোসপ অ্যাপস্ ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহন করে বিবিধ সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র জাল তৈরি করে সরবরাহ করে আসছে। একই সাথে বিভিন্ন সরকারী কর্মকর্তার নাম, পদ, পদবি সম্বলিত সিল তৈরিসহ ব্যবহার করে বিবিধ অবৈধ কর্মকান্ড করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৪২০/৪৬৫/৪৭১/৪৭৩ ধারায় মামলা রজু করা হয়। যাহার মামলা নং-৯, তাং: ৭/৮/২০২৩ খ্রিঃ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *