রাত ৩:২৬ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পিতৃ পরিচয় না জানিয়ে মা হলেন ইলিয়ানা

বিনোদন  প্রতিবেদক : অবশেষে মা হয়েছেন প্রেগনেন্সি নিয়ে বহুল আলোচিত – সমালোচিত হওয়া ‘বরফি’ খ্যাত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, তিনি গেলো ১ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছেন। সন্তান জন্মদানের পাঁচ দিন পর শনিবার (৫ আগস্ট) রাতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলের ছবি শেয়ার করে মা হওয়ার সুখবরটি দিয়েছেন ইলিয়ানা স্বয়ং। তাতে ইলিয়ানা লিখেন, আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানিয়ে আমরা কতটা আনন্দিত, তা কোনও শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। হৃদয়টা ভরে গেছে।

জানা গেছে, পুত্রের ছবির সঙ্গে তার নামও প্রকাশ করেছেন ইলিয়ানা। প্রথম সন্তানের নাম রেখেছেন ‘কোয়া ফিনিক্স ডোলান’। ধারণা করা হচ্ছে, জীবনসঙ্গীর নামের সঙ্গে মিল রেখেই পুত্রের নাম রেখেছেন অভিনেত্রী। অবশ্য সেটা এখনও নিশ্চিত নয়, কারণ লাইফ পার্টনারকে এখনও পরিচয় করিয়ে দেননি ইলিয়ানা। তবে দীর্ঘ দিন ধরে ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। ২০১৯ সালে তারা ব্রেকআপ করেন। এরপর ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিন লরেন্ট মিশেলের সঙ্গে নাকি তার প্রেম গড়ে উঠেছে। একাধিক পারিবারিক আয়োজনেও তাদেরকে দেখা গেছে। তবে বিষয়টি নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর – প্রেমের গুঞ্জন শোনা গেলেও ইলিয়ানা বিয়ে করেছেন কিনা, তা এখনও জানা যায়নি। এই কারণে গত এপ্রিলে তিনি যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন, তখন থেকে নেটিজেনদের অনেকেই তাকে কটাক্ষ করছিলেন। সন্তানের বাবা কে? এমন প্রশ্ন প্রতিনিয়ত শুনতে হয়েছে অভিনেত্রীকে। তাই সন্তানের ছবি পোস্ট করে সেখানে কমেন্ট বক্স সীমাবদ্ধ করে রেখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *