রাত ৩:২৬ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে চাকরির প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার

বি এ রায়হান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে চাকরি প্রলোভন দেখিয়ে এক নারীকে (৪৩) ধর্ষনের অভিযোগে মাসুদ রানা ওরফে চান্দু(৩২)নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। শনিবার বিকেলে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ ওইদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার পরদিন রোববার দুপুরে ভূক্তভোগি ওই নারী বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ নির্যাতিতা নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এজাহার সূত্রে জানা যায়, পাগাড় ঝিনু মার্কেট এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) দোকানে ব্যবসা করতেন অভিযুক্ত মাসুদ। অর্থনৈতিক লেনদেন সুবাদে পরিচয় হয় তাদের। পরে ওই নারী তার চাকরির বিষয়ে প্রায়ই মাসুদের সাথে আলাপ আলোচনা করতেন। মাসুদ ওই নারীকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে। একপর্যায়ে গতকাল শনিবার বিকেলে চাকরির বিষয়ে কথা আছে বলে ওই নারীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতার পরিবার পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে মাসুদকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নির্যাতিতা নারী মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *