
স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
ফুটবল মাঠে লিওনেল মেসির রেকর্ডের শেষ নেই। প্রতিনিয়তই মাঠে নেমে নতুন নতুন রেকর্ড গড়ছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ইন্টার মায়ামিতে যোগদানের অল্প দিন পার না হতেই নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন মেসি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
ইউরোপ ছেড়ে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই বদলে গেছে ক্লাবটির চিত্র। মেসি যোগদানের ঘোষণার পরই কয়েক ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারির সংখ্যায় নামিদামি ক্লাবকে পেছনে ফেলে আমেরিকান ক্লাবটি। শুধু অনুসারি নয়, মেসি যোগদানের পর থেকেই চাহিদার তুঙ্গে ছিল আর্জেন্টাইন অধিনায়কের জার্সি। জার্সি বিক্রির সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন লিওনেল মেসি।
আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন এর তথ্যানুযায়ী, টম ব্র্যাডি, লেব্রন জেমস এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লিওনেল মেসির ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি ক্লাবে যোগদানের প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত জার্সি।
অর্থাৎ, দল পরিবর্তনের প্রথম ২৪ ঘণ্টায় মেসির জার্সি যে পরিমাণ বিক্রি হয়েছে সে পরিমাণ জার্সি শুরুর ২৪ ঘণ্টায় অন্য কোনো ক্রীড়াবিদেরই বিক্রি হয়নি।
শুধু মেসির জার্সিই নয়, লিওনেল মেসিকে দেখতে হাহাকার যুক্তরাষ্ট্রে। রোববার (৬ আগস্ট) লিগস কাপের শেষ ষোলর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে মেসির দল। আর সে ম্যাচের টিকিট ছাড়ার মাত্র ১৮ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। ডালাসের টয়োটা স্টেডিয়ামে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ২৯৯ ডলার।
The first 24 hours of Lionel Messi Inter Miami jersey sales were the BEST 24 hours of any player changing teams across all sports. It edged out: