রাত ৩:০৬ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে দুই ভিক্ষুকের লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি :
টঙ্গীতে আবাসিক হোটেল ও রাস্তার পাশ থেকে দুই ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আজ  মঙ্গলবার পুলিশ এই লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে টঙ্গীর রেলস্টেশন সংলগ্ন ভাই ভাই আবাসিক হোটেল থেকে আব্দুল মান্নান (৬০) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার হয়েছে। তার বাড়ি পটুয়াখালী জেলার দর্শনা থানার অলিপুর গ্রামে। আব্দুল মান্নান হোটেলে ভাড়ায় থেকে ভিক্ষা করতেন। দুই দিন ধরে মান্নানের কক্ষটি বন্ধ থাকায় পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
এদিকে দুপুর ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় টঙ্গী ব্রিজের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্ত হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুটি লাশই ভিক্ষুকের বলে জানান তিনি। দুজনের মৃত্যু স্বাভাবিক বলে দাবি করেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *