
দাগনভুঞা প্রতিনিধি: ৩১ জুলাই সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এবং সহকারী কমিশনার(ভূমি), মেহরাজ শারবীন।
এ সময় দত্ত ফার্মেসী, সোহাগ ফার্মেসী, নিউ লতিফ ফার্মেসী, মেসার্স লতিফ ফার্মেসী,মেসার্স আহাম্মদ ফার্মেসী ও
মেসার্স সফি ফার্মেসীকে বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রয় ও মজুদ রাখা সহ বিভিন্ন অভিযোগে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৬ টি মামলায় মোট ৩০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রসিকিউসন দাখিল করেন মৌসুমী আক্তার,সহকারী পরিচালক এবং জনাব প্রিয়াঙ্কা দাশ গুপ্তা,ঔষধ পরিদর্শক, জেলা কার্যালয়, ফেনী।
মোবাইল কোর্টে দাগনভূঞা থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।