বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে মিল শ্রমিক মুনছুর রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল প্রধান পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দীন প্রধানের ছেলে।

তবে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৩ এপ্রিল বিকেলে পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের সোহেল। সেদিন দুজন রিকশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সন্ধ্যার পর কেরামবোর্ডও খেলেন। পরে রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পনা মোতাবেক সোহেল মুনছুরের বুকের ফুসফুস বরাবর ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের পিতা হেলাল উদ্দিন বাদী হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *