রাত ১১:২২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে মজিবর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাফর ওরফে ইয়াবর হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাফর সদর উপজেলার পারুলিয়া গ্রামের মহিবর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই দিন রাতে জাফরসহ আসামিরা প্রাচীর টপকে মজিবরের ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
র‌্যাব কর্মকর্তা জানান, জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন চলতি বছরের ১৯ জুন মজিবর রহমান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাফর ওরফে ইয়াবর হোসেন দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।
এই হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও দুই আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *