সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূইঁয়ায় ছাত্র বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আটক

 

দাগনভুঞা প্রতিনিধি: দাগনভূঞা মডেল হিফজ মাদ্রাসায় গত ২৩/০৭/২০২৩ইং তারিখ হিফজ খানা ছাত্রের সাথে একই হিফজ খানার শিক্ষক কর্তৃক ০১টি বলৎকারের চেষ্টার ঘটনা ঘটে। ২৫ জুলাই মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হলে হিফজ খানার ছাত্রদের অভিভাবক এবং স্থানীয় লোকজন অভিযুক্ত দায়ী শিক্ষককে আটক করলে হিফজ খানার অন্যান্য শিক্ষক সহ ম্যানেজম্যান্টের দায়িত্বাধীন সকলেই পালিয়ে যায়। তাৎক্ষণিক দাগনভূঞা থানা পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।

উক্ত বিষয়ে ভিকটিমের মা ফিরোজা আক্তার(৪৫), পিতা-মৃত আমির হোসেন, স্বামী-মোঃ ইয়াছিন, সাং- ভবানীপুর (হাজী বাদশা মিয়ার বাড়ী), ৪নং ওয়ার্ড, থানা- দাগনভূঁইঞা, জেলা -ফেনী অভিযুক্ত আসামী মোঃ মোজাম্মেল হোসেন(২৫), পিতা-আব্দুল কুদ্দুছ, মাতা-ফিরোজা বেগম, সাং- জেরকাছার (নতুন বাড়ী), ৯নং ওয়ার্ড, ১নং শর্শদী ইউপি, থানা- ফেনী সদর, জেলা -ফেনী এর বিরুদ্ধে বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *