সন্ধ্যা ৬:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঁইয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

দাগনভুঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সভা ২৫ জুলাই মঙ্গলবার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুর নবী, মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরোধীদল ও সরকার দলের নেতাকর্মীদের উস্কানিমূলক পোস্ট নিয়ে আলোচনা হয় এবং এতে করে আগামীতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কা করেন বক্তারা। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও দাগনভূঞার মাদক নিয়ন্ত্রন,কিশোর অপরাধ, যানজট পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *