সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
প্রথম ম্যাচে মাঠে নেমেই ইন্টার মায়ামির জয়ের নায়ক হয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাতেই ভক্তদের মন জয় করে নিয়েছেন এই খুদে জাদুকর। তাই বিশ্বজয়ী এ অধিনায়ককে চোখ বন্ধ করেই মায়ামির অধিনায়ক করতে দ্বিধায় পড়তে হয়নি কোচ টাটা মার্টিনোর। আর অধিনায়ক হবার সুবাদে পরের ম্যাচেই শুরু থেকে মাঠে দেখা যাবে মেসিকে।

বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন মেসি। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও এই ম্যাচে শুরু থেকেই দেখা যাবে লা পুলগাকে।
বুধবারের ম্যাচে মেসির পাশাপাশি সার্জিও বুসকেটসকেও শুরু থেকে খেলানোর ব্যাপারে আশাবাদী মায়ামির কোচ টাটা মার্টিনো, ‘এটা বলাই যায়, লিও (মেসি) এবং বুসি (বুসকেটস) দুজনেই আরও বেশি সময় খেলার সুযোগ পাবে। আর আমি এও মনে করি, তারা যদি আরও বেশি খেলার সময় পায়, তাহলে আমাদেরও দারুণ পরিবর্তন আসবে। তারা হয়ত শুরু থেকেই খেলবে। আমরা সবাইই জানি, যখন লিও শুরু করে, তখন পুরো ৯০ মিনিট খেলার জন্যই শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *