সকাল ৯:৩২ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডর বাশঁবাড়িয়া সৈকতে নেমে দুই পর্যটক নিখোঁজ

 

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন আলী হাসান মারুফ (২৩) তার গ্রামের বাড়ি কুমিল্লা ও এনায়েত চৌধুরী (২২) তার গ্রামের বাড়ি ভৈরব। তারা দুজনেই উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২৪ জুলাই সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।

তাদের বন্ধুু একরাম হোসেন জানান, তিন বন্ধু মিলে বিকালবেলা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যায়। পরে তারা তিনজনই সৈকতে সাঁতার কাটতে নামে। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম আছে। উদ্ধারের চেষ্টা চলছে। তারা তিন বন্ধু একসাথে গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি ব্যাচেলর বাসায় থাকে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ ফিরোজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *